কে হচ্ছেন মোহামেডানের ফুটবল ম্যানেজার, ঘোষণা বিকেলে

mohamedan munqo552tsfsbn0 20260930124531

অনুশীলন শুরু হয়েছে। বিদেশি কোচ এসে কয়েক দিন আগেই দায়িত্ব নিয়েছেন মোহামেডান ফুটবল দলের। তবে ঐতিহ্যবাহী ক্লাবটির ফুটবল দলের ম্যানেজার কে, তা এখনো জানেন না সমর্থকেরা। সাদাকালো ভক্তদের সেই অপেক্ষার অবসান হবে আজ বুধবার।

বিকেল ২টা থেকে মোহামেডানের আজকের অনুশীলন ধানমন্ডি ক্লাব মাঠে। অনুশীলন পরিদর্শন করবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময় তিনি ২০২৬-২৭ মৌসুমের জন্য ফুটবল দলের ম্যানেজার ও দলনেতার নাম ঘোষণা করবেন।

আগের মৌসুমের মতো এবারও বাফুফের নির্বাহী কমিটির কেউ ক্লাবের ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না। তাই আমিরুল ইসলাম বাবু কিংবা ছাইদ হাছান কাননের কেউ ম্যানেজারের দায়িত্ব পাচ্ছেন না, সেটি নিশ্চিত।

মোহামেডান এবার ক্লাবের সদস্য নন, এমন একজন সাবেক ফুটবলারকে ম্যানেজারের দায়িত্ব দিতে যাচ্ছে। হেড অব ডেলিগেশন এবং দলনেতা হিসেবেও এমন কাউকে দেওয়া যাবে না, যিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য।

গত মৌসুম পর্যন্ত বাফুফের নিয়ম ছিল, নির্বাহী কমিটির পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও ডাগআউটে থাকতে পারবেন না। এবার শুধু নির্বাহী কমিটির সদস্যদের জন্য এই নিয়ম রাখা হয়েছে। প্রধান কোচ ও ম্যানেজারের ডাগআউটে থাকা বাধ্যতামূলক।

শুক্রবার চাঁদপুরে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ দিয়ে নতুন মৌসুমে মাঠে নামবে মোহামেডান।

Scroll to Top