প্রথমার্ধেই বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ৭ গোল

women football mu0y3qcoj1yv5ja 20260914135251

এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোল হজম করেছে বাংলাদেশ। কোনোভাবেই প্রথমার্ধে উত্তর কোরিয়ার সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মারিয়া মান্দারা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ নারী দল এর আগে কখনো প্রথমার্ধে এতগুলো গোল হজম করেনি।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। একে-একে হজম করায় ৭ গোল।

প্রতিপক্ষের জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। বাংলাদেশের জালে প্রথমার্ধে উত্তর কোরিয়ার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। শুরুটা করেন জন রং। এরপর ১০ মিনিটেও তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন।

তবে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন রি সং। তার গোলটি বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

১২ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোয়াং ইউ। ৬ মিনিট পর ১৮ মিনিটে চতুর্থ গোলটি করেন চাই উন। ৩৫ মিনিটে তিনিও সম্পন্ন করেন নিজের জোড়া গোল। দলের স্কোরলাইন হয় ৫-০। ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই ৭-০ ব্যবধান করেন কিম কিয়ং।

প্রথমার্ধেই যেই দাপট দেখিয়েছে উত্তর কোরিয়া। তাতে এখন দ্বিতীয়ার্ধে আরও কতটি গোল করে তারা কিংবা বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন না, সেটাই এখন দেখার বিষয়।

Scroll to Top