রোনালদোকে সরিয়ে নেশন্স লিগে লেওয়ানডস্কির নতুন রেকর্ড

lewandoski murwayq0rlpcccy 20261003103423

উয়েফা নেশন্স লিগে রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন রবার্ট লেওয়ানডস্কি। প্রতিযোগিতারটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। আর এই রেকর্ড গড়তে গিয়ে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

রোমানিয়ার জালে হাফ ডজম গোল দিয়েছে পোল্যান্ড। আর সেই ম্যাচে ৩৮ বছর ৪২ অবয়সে হ্যাটট্রিক করেছেন লেওয়ানডস্কি। এর আগে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে সুইজারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা।

রোমানিয়ার বিপক্ষে পোলিশ তারকা গোল তিনটি করেন- ২৪, ৪৭ ও ৮৬ মিনিটে। পোল্যান্ডের হয়ে তার আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ৯২। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে ষষ্ঠ স্থানেও উঠে এসেছেন তিনি।

রোমানিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল দেশের হয়ে লেওয়ানডস্কির ১৭০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। ৩৮ বছর বয়সেও ইউরোপের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এই স্ট্রাইকার।

আন্তর্জাতিক ফুটবলে ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে গোলসংখ্যায়ও লেওয়ানডস্কি এখন তৃতীয়। তার ৯২ গোলের সামনে আছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৭) ও রোমেলু লুকাকু (৯৪)। রোমানিয়ার বিপক্ষে ম্যাচের দিনই লুকাকুও গোল করেছেন।

পোল্যান্ডের হয়ে সাতটি হ্যাটট্রিক নিয়ে লেওয়ানডস্কি এখন হাঙ্গেরির শান্দোর কোচিসের সঙ্গে একই অবস্থানে। ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় তার ওপরে আছেন রোনালদো (১০), সুইডেনের সভেন রিডেল (৯), জার্মানির গের্ড মুলার (৮) ও ডেনমার্কের পুল নিলসেন (৮)।

৩৮ বছর বয়সেও একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন লেওয়ানডস্কি। আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করছেন পোল্যান্ডের এই তারকা।

Scroll to Top