হজযাত্রী স্থানান্তরে ৫ দিনের সুযোগ, লাগবে লিখিত অনুমতি

hajj mtkzqloum7f7uny 20260903095539

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পাঁচদিনের সুযোগ দিয়েছে সরকার। ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিন এ কার্যক্রম চলবে।

তবে হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া কোনো হজযাত্রীকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। একই হজযাত্রীকে একাধিকবার স্থানান্তরও করা যাবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্তসাপেক্ষে বেসরকারি মাধ্যমের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে। প্রাক-নিবন্ধিত কোনো হজযাত্রীকে তার লিখিত অনুমতি ছাড়া অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে কোনো হজযাত্রীকে একের অধিকবার অর্থাৎ একাধিকবার স্থানান্তর করা যাবে না।

হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর অথবা একাধিকবার স্থানান্তরের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি মাধ্যমের প্রাক-নিবন্ধিত হজযাত্রী স্থানান্তর কার্যক্রম বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হয়েছে, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে এই সময়ের মধ্যেই স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Scroll to Top