হ্যাটট্রিকের পর ‘৫০’, হাসানকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন তাসকিন

taskin mv3ii1u9ih18yb5 20261011133926

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্টে এই কীর্তি গড়েন তিনি। 

সতীর্থের এই ঐতিহাসিক অর্জনে সঙ্গে সঙ্গেই অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়ে তাসকিন লিখেছেন, ‘হ্যাটট্রিক! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে হ্যাটট্রিক করার জন্য হাসান মাহমুদকে অভিনন্দন।’

একই ইনিংসে ফাইফারও নিয়েছেন হাসান। এছাড়া বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন হাসান। তার আগে এই কীর্তি ছিল কেবল মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের। মাশরাফির উইকেট ৭৮টি, তাসকিনের ৫৯টি।

Scroll to Top