অবিশ্বাস্য কীর্তি শারজাহ টেস্টে, তিনবার ৫০০ রানের সংগ্রহ

zimbabwe mwa70a5dnoarvgv 20261110103314
টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়স্ক ক্রিকেটার হলেন আরভিন

ক্রেইগ আরভিনের অপরাজিত ২০৬ ও ওয়েসলি মাধেভেরের প্রথম টেস্ট সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে জিম্বাবুয়ে। শারজাহতে অনুষ্ঠিতে এই টেস্টে হয়েছে অবিশ্বাস্য এক রেকর্ড।

গতকাল সোমবার শারজাহর পিচে পঞ্চম দিনেও বোলারদের জন্য কিছুই ছিল না বলা চলে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তোলে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৬৮ বলে ব্রেন্ডন টেইলরের ১৩১ এবং ব্রায়ান বেনেটের অপরাজিত ১২৮ রানে ৫০৪ রান তোলে তারা। জবাবে রহমত শাহ’র ১৭৩ রানে ভর করে ৫১৪ রান তুলে অলআউট হয় আফগানরা।

এর আগে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ম্যাচে দুই দলই দুই ইনিংসে ৫০০ বা তার বেশি রান করলো। এমন ঘটনার সাক্ষী প্রথমবার হলো ক্রিকেট সমর্থকরা।

গতকাল দিনের প্রথম সেশনে ফিফটি করা ব্রায়ান বেনেটকে বোল্ড করেন মোহাম্মদ সেলিম। অভিষিক্ত আন্তুম নাকভি ১১০ বল খেলে প্রথম টেস্ট ফিফটি করেন। মজার বিষয়, ১০২তম বলে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি। পঞ্চম উইকেটে আরভিনের সঙ্গে ২৫৩ বলে ১৪০ রানের জুটি গড়েন নাকভি।

১১০ বল খেলে প্রথম টেস্ট ফিফটি করেন। মজার বিষয়, ১০২তম বলে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি। পঞ্চম উইকেটে এরভাইনের সঙ্গে ২৫৩ বলে ১৪০ রানের জুটি গড়েন নাকভি।

শেষ দুই সেশনে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ পার্টটাইম স্পিনারদের দিয়ে বোলিং করান। পুরোনো বলের সিম উঠে গেলেও নতুন বল নেননি তিনি। লেগ সাইডে নেতিবাচক লাইন থেকে বিরত রাখতে আম্পায়ার রশিদ রিয়াজ একবার ওয়াইডের সংকেতও দেন।

মাধেভেরে প্রথমে ৫০ বলে ফিফটি পূর্ণ করেন। তবে সেঞ্চুরিতে পৌঁছাতে পরে সময় নেন তিনি। অন্যদিকে ২৭৯ বলে ২৩টি চার ও দুটি ছক্কায় ২০৬ রানে অপরাজিত থাকেন আরভিন। আবদুল মালিকের এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান তিনি, যার দুটি ছিল মিডউইকেট দিয়ে ছক্কা। টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়স্ক ক্রিকেটারও হয়েছেন আরভিন।

দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, ১৩ নভেম্বর।

Scroll to Top