সফল মেইনস্টেজ শো, ঢাকা মাতালেন আতিফ আসলাম

6a6603cf7224f

রাজধানীতে একের পর এক আন্তর্জাতিক কনসার্ট বাতিল ও স্থগিত হওয়ার ঘটনায় সংগীতপ্রেমীদের মধ্যে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ঠিক তখনই দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে সফলভাবে অনুষ্ঠিত হলো Shah Cement Presents Mainstage Show featuring Atif Aslam। গত ২৪ জুলাই ২০২৬ তারিখে ঢাকার ১০০ ফিটের মাদানি অ্যাভিনিউয়ের Courtside-এ অনুষ্ঠিত এই কনসার্টের আয়োজন করে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান Main Stage Inc.।

টানা বৃষ্টির মধ্যেও হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শকরা গলা মেলান আতিফের জনপ্রিয় গানগুলোতে, আর প্রতিটি পরিবেশনার সঙ্গে বাড়তে থাকে উচ্ছ্বাস। মঞ্চে উঠে আতিফ আসলাম পরিবেশন করেন ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘জিনে লাগা হুঁ’সহ একের পর এক হিট গান। পুরো ভেন্যুজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যেখানে হাজারো কণ্ঠ একসঙ্গে গেয়ে ওঠে প্রিয় শিল্পীর সঙ্গে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ঢাকায় আন্তর্জাতিক শিল্পীদের একের পর এক কনসার্ট বাতিল ও স্থগিত হওয়ার ঘটনা ঘটছে। গত বছর শীত মৌসুমে পাকিস্তানি ব্যান্ড জাল (Jal) ও কাভিশ (Kaavish), শিল্পী আলি আজমত এবং ভারতের অনুভ জৈন (Anuv Jain)-সহ একাধিক আন্তর্জাতিক শিল্পীর নির্ধারিত কনসার্ট প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তাজনিত জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। এমনকি আতিফ আসলামের গত ডিসেম্বরে নির্ধারিত কনসার্টটিও একই ধরনের জটিলতায় স্থগিত হয়েছিল। পরবর্তীতে অনেক আয়োজক নতুন করে কনসার্ট আয়োজনের ঘোষণা দিলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি — চলতি বছরের জুনে ভারতীয় শিল্পী অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটিও অনুষ্ঠানের ঠিক আগের দিন স্থগিত হয়ে যায়। এমন এক অনিশ্চিত বাস্তবতায় নির্ধারিত দিনে সফলভাবে কনসার্ট আয়োজন করে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছে Main Stage Inc.।

জানা গেছে, আয়োজনের আগে আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তের ভেন্যু পরিবর্তন। বৈরী আবহাওয়ার কারণে পূর্ব-নির্ধারিত ভেন্যু বাতিল হয়ে যাওয়ায় অনুষ্ঠানের মাত্র ৪৮ ঘণ্টা আগে পুরো আয়োজন নতুন ভেন্যুতে স্থানান্তর করতে হয়। এরপরও টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া আয়োজনকে থামাতে পারেনি; সব প্রতিবন্ধকতা পেরিয়ে নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হয় কনসার্টটি।

z

আয়োজক সূত্রে জানা যায়, আগে বিক্রি হওয়া টিকিট বৈধ রেখে দর্শকদের প্রতি দায়বদ্ধতা পূরণ করেই আয়োজনটি সম্পন্ন করা হয়েছে, যা দর্শকদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের আয়োজনে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে এর নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা। ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়া বিপুল দর্শকের উপস্থিতি সত্ত্বেও কোনো দর্শক আহত হওয়ার খবর পাওয়া যায়নি; ঘটেনি বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আতিফ আসলামের কনসার্টটি গেট ভেঙে প্রবেশ, ভিড় ব্যবস্থাপনার ঘাটতি ও সামগ্রিক অব্যবস্থাপনার কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। সেই তুলনায় এবারের আয়োজন ছিল উল্লেখযোগ্যভাবে সুশৃঙ্খল ও নিরাপদ।

আতিফ আসলামের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ-এর পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। আন্তর্জাতিক মানের সাউন্ড, লাইটিং ও স্টেজ প্রোডাকশনে কনসার্টটি পায় ভিন্ন এক মাত্রা।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে কাজী রাফসুন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন কিংবা টানা বৃষ্টি—কোনো কিছুই আমাদের থামাতে পারেনি। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করে সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পারা আমাদের জন্য গর্বের।’

download (4)

বৃষ্টি, প্রতিকূলতা ও শেষ মুহূর্তের নানা চ্যালেঞ্জ পেরিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে আতিফ আসলামের এই কনসার্ট শেষ পর্যন্ত পরিণত হয় বছরের অন্যতম আলোচিত ও স্মরণীয় সংগীত আয়োজনে।

Scroll to Top