
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ৬ ঘণ্টার মধ্যে হালকা বা অস্থায়ী বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে হালকা বা অস্থায়ী বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টার তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ছিল আর্দ্রতা ৮৩ শতাংশ।
গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় সকাল ৫টা ২৪ মিনিটে। সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।