এবার ঘরে বসে দেখা যাবে সাদ-তুষির ‘অ্যানি

prothomalo bangla 2026 07 30 cxy86hy3 whatsapp image 2026 07 30 at 3.10.51 pm
অ্যানি’ সিনেমার লুকে নাজিফা তুষি

আইস্ক্রিনে দেখা যাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ অ্যানি। গত বুধবার চ্যানেল আই কার্যালয়ে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও প্রযোজকদের উপস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক এহসানুল হক, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন। এহসানুল জানান, ‘মুক্তির তারিখ শিগগির জানিয়ে দেওয়া হবে।’

prothomalo bangla 2026 06 09 wi24umyi screenshot 2026 06 09 201947
‘অ্যানি’ সিরিজের দৃশ্য সাইমন ও সারিকা

গত জুন মাসে জার্মানির ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ারের পর থেকেই সিরিজটি নিয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন দেশের দর্শক। সিরিজটির প্রযোজক এহসানুল হক বলেন, ‘সিরিজটি সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রশংসিত হয়। এবার সিরিজটি আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও যাবে। আমাদের মনে হয়েছে, দর্শক অ্যানি পছন্দ করবে। এটির স্টোরি টেলিং, উপস্থাপন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।’

prothomalo bangla 2023 06 9b23bc36 74c0 41a8 8f3a 5b0f524b01d9 367997 01 02
আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ছবি

সিরিজটি দিয়ে প্রথমবার সাদের পরিচালনায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক উৎসবের পরে দেশের দর্শক সিরিজটি দেখতে পারবে। দর্শক কীভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা তো দেশের দর্শকদের জন্যই মূলত কাজ করি। আমার আশা, দর্শকদের পছন্দ হবে।’

এই সময় নাজিফা তুষি আরও বলেন, ‘রইদ সিনেমার আগেই এটা শুট করা। আমি নিজেই সিরিজটি নিয়ে আগ্রহী। এটা আমার অনেক পছন্দের কাজ। এক্সপেরিমেন্টাল কাজটি আমাকে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছিল। হয়তো কাজটি সবাই পছন্দ করবেন না। তবে যাঁরা সাদের কাজের সঙ্গে পরিচিতি, তাঁরা পছন্দ করবেন। যাঁরা দেখবেন, তাঁদের ভালো লাগবে।’

prothomalo bangla 2026 07 30 1ccrwlxr 718076218 26998845203070637 7200100071471765650 n

অ্যানি মূলত ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। ছোট এক শহরের নার্স অ্যানি একা হাতে পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই অদ্ভুত একটি অসুখে পড়ে পৃথিবী। এই অসুখে সংক্রমিত পুরুষেরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এই ‘হেইট প্যানডেমিক’-এর মধ্যেই এক রাতে অ্যানির ওপর নৃশংস হামলা চালায় এক মুখোশধারী। অ্যানিকে চিরতরে বদলে দেয় এই সহিংসতা।

Scroll to Top