রেনশকে ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদ

taskin 20260822101115
ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করেননি। যে কারণে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধুমড়ে-মুচড়ে দিয়ে ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করেনি অস্ট্রেলিয়াও।
দলীয় ২২ রানের মাথায় স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নিলেন টাইগার বোলাররা। ম্যাট রেনশকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনের বলে ব্যাটের প্রান্ত ছুঁয়ে ক্যাচ চলে যায় থার্ড স্লিপে তানজিদ তামিমের হাতে। অনায়াসেই বলটি ধরে ফেলেন তামিম। ১০ বল খেলে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে যান ম্যাট রেনশ।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬। ১৩ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড। তার নতুন সঙ্গী মার্নাস লাবুশেন রানের খাতা খোলেননি।

Scroll to Top