রবিবার বন্ধ থাকবে থাই ভিসা আবেদন

1787757822 9e7fa5bb7f4efb91ef5a1875e54c4a0e

থাই ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল এবং ই-ভিসা পেমেন্ট সিস্টেম একদিনের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, সিস্টেম আপডেটের কারণে আগামী রবিবার (৩০ আগস্ট) অস্থায়ীভাবে বন্ধ রাখা হবে ভিসা পোর্টাল এবং পেমেন্ট। পরদিন সোমবার (৩১) আগস্ট উভয় পরিষেবা পুনরায় শুরু হবে।

দূতাবাস আরও জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ উভয় কপি জমা দিতে হবে।

ডিটিভি ভিসা হচ্ছে এক ধরনের মাল্টিপল এন্ট্রি ভিসা থাইল্যান্ডের কয়েকটি ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময়ে অবস্থান করার জন্য দেওয়া হয়। 

ভিসা ফি দেওয়ার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন আছে। কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে যোগ দিতে এই ভিসার আবেদন করা যায়। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (বয়স ২০ বছরের কম বয়সী) তারাও এই ভিসার আবেদন করতে পারবেন।

ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়। হোল্ডার প্রতিটি এন্ট্রির জন্য শুধুমাত্র একবারের জন্য থাকার সময়কাল বাড়িয়ে দিতে পারেন, ১৮০ দিনের বেশি নয় (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন হবে)। ভিসা বৈধ থাকা পর্যন্ত হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন।

Scroll to Top