২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

novac djocovic mtgtefl158rfi9v 20260831114636

রেকর্ড ২৫তম বারের মতো গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামা নোভাক জোকোভিচ বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। আর্জেন্টিনার মারিয়ানো নাভানার কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে বেজেছে বিদায়ঘণ্টা। বর্ণাঢ্য ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথম সেটের টাইব্রেকারে ৭-৬(৫) ব্যবধানে হেরে যান জোকোভিচ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৭-৫ ও ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচে এগিয়ে যান তিনি।

প্রথম সেট হারলেও পরের দুই সেটে জিতে ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা। তবে এরপরই বড় হয়ে দেখা দেয় শারীরিক সমস্যা। চিকিৎসা নিতে হয় পিঠের নিচের অংশে। দেখা দেয় ক্র্যাম্পও।

শারীরিক অস্বস্তি নিয়ে চতুর্থ সেটে ৬-২ হারেন জোকোভিচ। আর সেই জয়ে ম্যাচে সমতা ফেরান বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৪৯ নম্বরে থাকা নাভোনে। নির্ধারক সেটে আর লড়াই করতে পারেননি জোকোভিচ; ৬-১ ব্যবধানে হেরে নিতে হয় বিদায়।

৩৯ বছর বয়সী জোকোভিচকে ম্যাচ চলাকালে তৃতীয় সেটে কোর্টের একাধিকবার বমি করতেও দেখা যায় । টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে প্রস্তুত মনে হলেও এদিন তাকে শারীরিকভাবে বেশ ভুগতে হয়েছে।

এই হার জোকোভিচের ক্যারিয়ারের একটি দীর্ঘ ধারারও অবসান ঘটাল। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে হারলেন তিনি। মেজরে প্রথম রাউন্ডে তার আগের হারটি এসেছিল ২০০৫ সালের একই টুর্নামেন্টে।

অর্থাৎ প্রায় ২০ বছর পর আবারও গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই থামতে হলো জোকোভিচকে।

Scroll to Top