চ্যাম্পিয়ন্স লিগ • বার্সেলোনার লক্ষ্য ঘুরে দাঁড়ানো, ভিলার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা

barca vs aston mw061rlptsiwh63 20261103100806
রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাস্টন ভিলা

পিএসজির বিপক্ষে ৪-২ গোলে হারের পর বার্সেলোনার সামনে এবার অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় কাতালানরা। অন্যদিকে ইউরোপে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য ভিলার।
পিএসজির কাছে হারের পর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছেও হেরেছে বার্সেলোনা। সেই ব্যর্থতা ভুলে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার (৩ নভেম্বর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে কোন দলগুলো নকআউট পর্বে উঠবে।

ইউরোপে ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা

আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। আর সেটি ফিরে পেতে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। পিএসজির কাছে ৪-২ গোলে হেরে মানসিকভাবে পিছিয়ে আছে কাতালানরা। সেই পরাজয়ে থেমে যায় তাদের চলমান লিগে শতভাগ জয়ের ধারা। তিন ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট।

এরপর অবশ্য লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে নিজেদের সেরা ছন্দে ফিরে আসার জানান দিয়ে রেখেছে ক্লাবটি।

দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনার অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে ১২ গোল ও ১১ অ্যাসিস্ট। কাতালান ক্লাবটি নিজেদের রক্ষণের দুর্বলতা শুধরে নেওয়ার ব্যাপারেও নজর দিতে হবে। টানা ১৮ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনো ক্লিনশিট ধরে রাখতে পারেনি বার্সেলোনা।

জয়ের ধারা ধরে রাখতে চায় অ্যাস্টন ভিলা

এদিকে উনাই এমেরির দলের একাধিক কারণ রয়েছে জয়ের ব্যাপারে আশাবাদী হওয়ার। তার দল রয়েছে দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সবগুলো ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ভিলা।

ক্লাব ব্রুগ, ফেনারবাচে ও ভাইকিংয়ের বিপক্ষে জয় পেয়েছে তারা। ফেনারবাচেকে ৬-০ এবং ভাইকিংকে ৩-১ গোলে হারিয়েছে ভিলা। এই ফলাফল তাদের লিগ পর্বের পয়েন্ট তালিকার ওপরের দিকে রেখেছে। এই সময়ে তার গোলসংখ্যা চার। আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নিকোলাস জ্যাকসনও।

মুখোমুখি লড়াইয়ের ইতিহাস

বার্সেলোনাকে এগিয়ে রাখা হলেও সামর্থ্যের দিক থেকে পিছিয়ে নেই অ্যাস্টন ভিলাও। দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচের ইতিহাস অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয়।

১৯৮২-৮৩ সালে ইউরোপিয়ান সুপার কাপের প্রথম লেগে ১ গোলের ব্যবধানে বার্সা জিতলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে ৩-০ গোলে জয় পায় ভিলা। তাতে ৩-১ ব্যবধানে শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি।

১৯৭৮ সালের উয়েফা কাপ কোয়ার্টার ফাইনালেও দুই দলের দেখা হয়েছিল। তখন স্প্যানিশ ক্লাবটির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইংলিশ ক্লাব ভিলাকে। দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠে কাতালানরা। প্রথম লেগ হয়েছিল ১-১ গোলে ড্র।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের মূল লক্ষ্যই থাকবে ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগানো। জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে প্রতিযোগিতায় আবারও ধারায় ফিরতে পারবে স্বাগতিকরা। অন্যদিকে ভিলার লক্ষ্য বার্সেলোনার মাঠে জয় তুলে নিয়ে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখা। এই ম্যাচের তিন পয়েন্ট দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Scroll to Top