
আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা। ফলে ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
সোনার নতুন দর আজ সকাল ১০টা ৩০ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়া।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।