ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের অভ্যন্তরীণ সব রুটে টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। সোমবার (২২ জুন) থেকে এই অফার কার্যকর হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীরা তাদের নিজস্ব মোবাইল অ্যাপ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশেষ অফারটি আগামী ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

Scroll to Top