প্রথমবার থাইল্যান্ডে যাচ্ছেন? জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য

dhaka post thailand 20260630105140

প্রথমবার বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে অনেকেই থাইল্যান্ডে যেতে চায়। কারণ দেশটি থেকে খুব কম খরচেই ঘুরে আসা যায়। তবে প্রথমবারের মতো থাইল্যান্ডে গেলে আপনাকে কিছু বিষয় জেনে রাখতে হবে। তাহলে চলুন জেনে নিই সেগুলো।

থাইল্যান্ডে যাওয়ার আগে প্রথমেই আপনাকে দেশটির আবহাওয়া সম্পর্কে জেনে নিতে হবে। অনেকেই মনে করেন থাইল্যান্ডে ১২ মাসই ঝলমলে রোদ থাকে, কিন্তু এখানকার বর্ষা ভয়াবহ। বর্ষার মৌসুমে যদি আপনি দেশটিতে যান তাহলে হোটেলে বসেই কাটবে আপনার দিন। এজন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে থাইল্যান্ডে যাওয়া বুদ্ধিমানের কাজ, কারণ এসময় দেশটির আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকে।

dhaka post thailand 1 20260630105103

দেশটিতে যাওয়ার আগে অবশ্যই সেখানকার সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। থাই সংস্কৃতির মূল স্তম্ভ হলো সেখানকার মন্দির বা ‘ওয়াট’। তবে ওয়াট অরুণ বা ওয়াট ফো-র মতো পবিত্র স্থানগুলোতে খোলামেলা পোশাকে প্রবেশ নিষিদ্ধ। আবার বুদ্ধমূর্তির দিকে পা ছড়িয়ে বসা বা সন্ন্যাসীদের স্পর্শ করাকেও চরম অসম্মানজনক মনে করেন তারা। তাই আপনাকে পোশাক ও আচরণে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নারী-পুরুষ উভয়কেই এই নিয়ম মেনে চলতে হবে।

থাইল্যান্ডে আপনাকে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। ট্যাক্সি চালকদের ‘স্পেশাল ট্যুর’-এর ফাঁদে পা দেবেন না। সব সময় মিটার অনুযায়ী ভ্রমণ করবেন। আরও একটি প্রয়োজনীয় তথ্য হলো, টাকা এক্সচেঞ্জের ক্ষেত্রে দেশটিতে বিমানবন্দরের কাউন্টারের থেকে শহরের অনুমোদিত কেন্দ্রগুলোতে অনেক ভালো রেট পাওয়া যায়।

dhaka post dhaka post thailand 2 20260630105119

থাইল্যান্ডে বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন-ব্যাংকক, ফুকেট, ক্রাবি, পাতায়া। অল্প দিনে সব একসঙ্গে ঘুরে দেখা সম্ভব নয়। তাই তাড়াহুড়ো করে সব স্থানে যাওয়ার থেকে অল্প কিছু স্থানে যান এবং মন ভরে উপভোগ করুন।

দেশটিতে গেলে অবশ্যই সেখানকার আইন আপনাকে মেনে চলতে হবে। রাজপরিবার নিয়ে কোনও মন্তব্য করবেন না এবং যত্রতত্র ধূমপান করা থেকেও বিরত থাকবেন। কারণ এগুলো আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে।

শহরের ভাসমান বাজার, স্ট্রিট ফুডের স্বাদ আর সমুদ্রের অভিজ্ঞতা এক নিমেষে আপনার সব ক্লান্তি দূর করে দেবে। তাই অল্প এই সতর্কতাগুলো মেনে চললেই আপনার প্রথম থাইল্যান্ড ভ্রমণ হয়ে উঠবে আনন্দময়।

Scroll to Top