কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি

cucurella 20260729114942
আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফুটবল দল। আর শিরোপা জেতার পরপরই নিজের দেওয়া কথা রাখলেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লা ফুয়েন্তেকে সম্মান জানাতে তার ছবি দিয়ে একটি নতুন ট্যাটু আঁকিয়েছেন এই তারকা ফুটবলার।

কুকুরেয়া আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, স্পেন যদি ২০২৬ ফিফা বিশ্বকাপ জেতে, তবে কোচ দে লা ফুয়েন্তের স্মরণে একটি ট্যাটু আঁকাবেন তিনি। ফাইনালে আর্জেন্টিনা হারিয়ে স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে কুকুরেয়া তার দেওয়া সেই কথাটি পূরণ করলেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু বানানোর দৃশ্য ও শেষ রূপ শেয়ার করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুটিতে দেখা যায়, কোচ দে লা ফুয়েন্তে ট্রফি হাতে উল্লাস করছেন এবং পেছনে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো শোভা পাচ্ছে।

untitled 1 copy 20260729114918 (1)
ইনস্টাগ্রামে ছবিটির ক্যাপশনে কুকুরেয়া লেখেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করলাম

ইউরো ২০২৪-এর পর বিশ্বকাপ জয়- দুই টুর্নামেন্টেই স্পেনের জার্সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুকুরেয়া। সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।

Scroll to Top