চকলেট মুখে থাইল্যান্ডের পথে পথে সাদিয়া আয়মান

sadia ayman msq05ky1r950mb2 20260812172700
সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

থাইল্যান্ডের ফুকেট ভ্রমণ উপভোগ করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ভ্রমণের সেই আনন্দঘন সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে অভিনেত্রীর মুখে দেখা গেছে প্রাণখোলা হাসি, যা নজর কেড়েছে অনুরাগীদের।

ছবিগুলো প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাদিয়া। তিনি লিখেছেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটিও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

তবে ছবির সঙ্গে মিশে আছে মজার একটি ঘটনাও। ছবি তোলার আগে চকলেট খেয়েছিলেন সাদিয়া। পরে খেয়াল করেন, চকলেট তখনও ঠোঁটের চারপাশে লেগে আছে। অভিনেত্রী লিখেছেন, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনো আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছতে ভুলে গিয়েছিলাম।’

নিজের এমন স্বাভাবিক ও প্রাণবন্ত লুকও পছন্দ হয়েছে সাদিয়ার। তাই ছবিগুলো শেয়ার করার কারণ জানিয়ে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

Scroll to Top