রবিনসন-টাংয়ের তোপে ধসে গেলো পাকিস্তান

pakvseng mt0wjva61seyanq 20260820083112

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বোলার ওলি রবিনসন ও জশ টাং দুজনই শিকার করেছেন ৫ উইকেট।

তৃতীয় সেশনে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২ উইকেটে ১১২ রান নিয়ে দিন শেষ করেছে। সফরকারীদের চেয়ে স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৫৯ রানে।

গতকাল বুধবার চোটের কারণে বাবর আজমকে ছাড়া খেলতে নামা পাকিস্তান ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। মাত্র এক ব্যাটার পেয়েছেন অর্ধশতকের দেখা। আব্দুল্লাহ শফিক করেছেন সর্বোচ্চ ৬১ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে ইমাম-উল-হকের ব্যাটে। ২১ রান করেছেন বাবরের পরিবর্তে অধিনায়কত্ব করা সালমান আলী আগা। ১৪ ও ১২ রান করেছেন খুররম শাহজাদ ও মোহাম্মদ রিজওয়ান।

রবিনসন ও জশ টাং দুজনই ৫টি করে উইকেট শিকার করায় দুশো রানের আগেই গুটিয়ে গেছে পাকিস্তান।

তৃতীয় সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। বেন ডাকেট ১৫ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন দলীয় ৩৬ রানে। এরপর এমিলিও গে দলীয় ৪৮ রানে ফিরলে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৩৩ রান করে মোহাম্মদ আলীর বলে সালমান আলী আগাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে দিন পার করে দেন জর্ডান কক্স ও অধিনায়ক রুট। ২৩ ও ৩৭ রানে অপরাজিত আছেন দুজন।

Scroll to Top